নবর্বষ উপলক্ষ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বন্ধন শিল্পী গোষ্ঠীর আয়োজনে বন্ধন প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ও ৭ম সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান “মাটির গান” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও নববর্ষ উদযাপনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বন্ধনের সহ-সভাপতি কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্য অভিনেতা মীর সারোয়ার আলী মুকুল, বন্ধন উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী রেহানা জামান বীথি, নকশী কাথার জমিন সিনেমার সহ পরিচালক শামীম।

পরে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধন শিল্পী রেহানা জামান বীথি, শরিফা বেগম, বন্ধনের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি, মাধব চন্দ্র রায়, আনোয়ার হোসেন, মাহাবুব, কাজী আনিছুর রহমার, বিপ্লব রায়, সুমন রায়, লিপি প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।