আলমগীর হোসেন প্লাবন ,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁওয়ে অবস্থিত ইউনিক মেঘনা পাওয়ার লিমিটেড নামের একটি বিদ্যুৎ কেন্দ্রে সহস্রাধিক ব্যাগ খাদ্য সামগ্রী সোনারগাঁও উপজেলা প্রশাসনের কাছে হন্তান্তর করা হয়েছে ।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল , আলু ও তেল ।
এসময় ইউনিক মেঘনা পাওয়ার লিমিটেডের জিএম মো. হুজাইফা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ।
আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ
