আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলায় গত ২ রা মে সংগ্রহীত স্যাম্পলে কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।
আজ মঙ্গলবার (০৫মে ২০২০)সকালে তিনি এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২রা মে সোনারগাঁ থেকে ১২ জনের স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়।উক্ত ১২ জনের নমুনা পরিক্ষা থেকে কারো শরীরেই করোনার সংক্রমন পাওয়া যায়নি বলে তিনি জানান।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫২ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩৩ জনের মধ্যে করোনা’র উপসর্গ পাওয়া যায়। এদের মধ্যে ২ জন মারা যান।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।
আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ
