আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে  গত ২৪ ঘন্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের রির্পোট পজেটিভ এসেছে । এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।

আজ শনিবার (০৯মে ২০২০) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।

তিনি  জানান, ৪ জন করোনা রোগীর মধ্যে ২জন পুরুষ ও দুজন মহিলা রয়েছে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস ও বাড়ি চিনিস, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর ও পৌরসভার চিলারবাগ এলাকায় একজনের নমুনা পরিক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। তারা সবাই প্রাপ্ত বয়স্ক। এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৪৯জন, সুস্থ হয়েছেন ২জন, উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ২জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৪০ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৯ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। দুই জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপজেলায় মোট ৫১জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নে ১২জন, সুস্থ হয়েছেন ২জন, শম্ভুপুরা ইউনিয়নে ১৪জন, মেঘনা শিল্পাঞ্চলে ৮জন, মোগরাপাড়া ইউনিয়নে ৮ জন, কাঁচপুর ইউনিয়নে ৩ জন ও পৌরসভায় দুই জন, সনমান্দি বাংলাবাজার চরলাল এলাকায় স্বামী-স্ত্রী দুই জন। পিরোজপুর ইউনিয়নে ২ জন। এরমধ্যে মোগরাপাড়া ও শম্ভুপুরা মোগরাপাড়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুই জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও আটজন। এদের সবাই পুরুষ। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪১৪ জন।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।