ঠাকুরগাঁও জেলায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ৭০ বোতল ফেন্সিডিল সহ আইনুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পশ্চিম ঝারবাড়ি গ্রাম থেকে মাদক সহ তাকে আটক করে।

ধৃত মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তসলিমদ্দিন এর ছেলে। ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোঃ রফিকুল ইসলাম।

ডিবি পুলিশ জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশ । এরেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে খবর জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পশ্চিম ঝার বাড়ি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭০ বোতল ফেন্সিডিল সহ আইনুল হক নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়্য বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।