নোয়াখালীতে ট্রেইনী রিক্রুট কনস্টেবল পদে জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা পর্য্যায়ে ২৩১ জন ১০৩ টাকায় নিয়োগ পেয়েছেন। যার মধ্য ২০ জন সেনবাগ উপজেলার।বিশ জনের পাঁচ জন নারী।

নিয়োগপ্রাপ্তদের রজনীগন্ধ্যা আর গোলাপের সুবাসে বরণ করলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান।সাথে করালেন মিষ্টিমুখ।

 শনিবার সেনবাগ থানার সেমিনার হল রুমে ছিলো এই আয়োজন।

সেনবাগ থানার এসআই সাইফুল ইসলামের পরিচালনায় এসআই আবদুল বাতেনের দীর্ঘ তদন্ত শেষে নিয়োগকৃতদের কল্যান কামনা করে বক্তব্য রাখেন ওসি মিজানুর রহমান।

তিনি পুলিশ বিভাগের সুনাম অক্ষুন্ন রেখে ধৈর্য ধরে প্রশিক্ষন নিতে নিয়োগকৃতদের আহবান জানান।

এ সময় উপস্হিত ছিলেন, ওসি (তদন্ত) আবদুল আলী পাটোয়ারী,সেনবাগ থানায় কর্মরত কর্মকর্তা, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক এম এ আউয়াল,আ”লীগ নেতা ভিপি দুলাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ হারুন প্রমূখ।

নিয়োগকৃতরা হলেন,পরীকোট গ্রামের জান্নাতুল নাঈম,কলাবাড়ীড়া গ্রামের ফারজানা আক্তার, শ্যামেরগাও গ্রামের কামরুন্নাহার,একই গ্রামের বিবি আয়েশা, উত্তর সাহাপুর গ্রামের স্বর্নালী আক্তার, দঃ রাজারাম গ্রামের তানভীর হোসেন,বিজবাগের আলমগীর হোসেন,উঃ সাহাপুরের আরাফাত হোসেন,কেশারপাড় গ্রামের মোঃ হেলাল,লেমুয়া গ্রামের সাখাওয়াত হোসেন,বীরকোট গ্রামের বিজয় ভৌমিক,গোবিন্দপুর গ্রামের আশিষ কুমার দাস,একই গ্রামের সাজ্জাদ রায়হান,হিজলী গ্রামের আবু সায়েদ রবিন,উ, সাহাপুর গ্রামের মেহেদী হাসান,কাজিরখীল গ্রামের তানভির মাহমুদ,খানপুর গ্রামের মেহেদী হাসান,বিজবাগের সাহাব উদ্দিন,মইজদীপুরের আঃ মমিন,গোবিন্দপুরের আব্দুল্লা আল মামুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।