রাশেদুল ইসলাম, বেনাপোল (যশোর) সংবাদদাতা;   নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া গেছে। প্রায় ৫৩ দিন পর তার সন্ধান পেলো পরিবার।

গতকাল শনিবার (০২ মে ২০২০) রাতে বেনাপোল থেকে উদ্ধার করা হয়েছে তাকে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, ঘটনা সত্য। কাজলের সন্ধান পাওয়া গেছে। তবে সাংবাদিক কাজল তাদের কাছে নেই। তিনি রয়েছেন বিজিবি’র কাছে।

এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন কাজল। এরপর থেকে তার কোনও খোঁজ ছিল না। অজানা আশঙ্কার মধ্যে দিন যাপন করতে থাকে তার পরিবার। অবশেষে শনিবার দিবাগত মধ্যরাতে তার খোঁজ মিলে।

এসময় মোবাইলফোনও প্রথমবারের মতো চালু পান পরিবারের সদস্যরা। পরে গত রাতেই তাকে আনতে বেনাপোল রওনা হয়েছে পরিবারের সবাই।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।