অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা; জেলার আগৈলঝাড়া উপজেলায় ইউপি সদস্য কর্তৃক এক অন্ত:স্বত্তা গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্টো ওই ইউপি সদস্য গৃহবধূর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
মারধরের শিকার গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মতি মিয়ার ছেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বরকত উল্লাহ গতকাল শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে রাজ্জাক বেপারীর বাড়ি গিয়ে রাজ্জাক বেপারী ও তার ছোটভাই স্কুল ছাত্র রাতুল বেপারীকে মারধর করে। এ সময় রাজ্জাক বেপারীর ৭ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী কল্পনা বেগম বাধাঁ দিতে গেলে বরকত উল্লাহ তাকেও মারধর করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় উল্টো রাজ্জাক বেপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমাদের বাণী ডট/০১ মার্চ ২০২০/পিএম
।
