ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাটের পূর্ব পাশের সড়কের তীনইনদীর উপর বিকল্প ব্রিজ না দিয়ে ব্রিজ ভেঙ্গে নির্মাণের কাজ অসমাপ্ত করে রেখেছে সাধারণ মানুষের চলাফেরার বিঘ্ন ঘটেছে চরমভাবে ।
বালিয়াডাঙ্গী উপজেলার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র লাহিড়ী বাজার । পূর্বদিকে লাহিড়ী টু ঠাকুরগাঁও মহা সড়কের তীর্নই নদীর উপর ব্রীজ টির বিকল্প ব্রীজ না দিয়েই ব্রীজ ভেঙ্গে নির্মাণের কাজ এখনো অসমাপ্ত থাকায় হাজার হাজার মানুষের চলাফেরার বিঘ্ন ঘটেছে চরমভাবে।
লাহিড়ী ডিগ্রি মাদরাসা,লাহিড়ী ডিগ্রি কলেজ, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্র/ ছাত্রী প্রতিষ্ঠানে অনুপস্থিত। ফলে শিক্ষাকার্যক্রম ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া লাহিড়ী চাড়োল ইউনিয়নের ভোটপাড়া, সাবাজপুর, দৌগাছি, ছোটসিংগীয়া, খালিপুর গ্রামের লক্ষাধিক মানুষ লাহিড়ীর সাথে যোগাযোগ করতে না পারায় বাজার ঘাট করতে চরম কষ্ট হয়েছে । লাহিড়ী হাটের যাবতীয় জিনিসপত্র কেনা কাটায় জন্য আসতে পারছেন না । কিন্তু স্থানীয় প্রশাসন বালিয়াডাঙ্গী,উপজেলা প্রশাসন সহ কারো কোন দৃষ্টি নেই।
তাই বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সু দৃষ্টি দেওয়ার জন্য ও বিকল্প ব্যবস্থার জন্য সাধারণ মানুষের জোর দাবি ।
