মানিকগঞ্জ সদর উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  তাঁর বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বৃদ্ধ মজিবর রহমানের স্ত্রী বাড়ির ওঠানে চুলায় রান্না করেন। সকাল নয়টার দিকে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে গিয়ে মজিবর অগ্নিদগ্ধ হন।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে বৃদ্ধ মজিবরের মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।