অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা;  জেলার আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে।

গতকাল শুক্রবার (০৬ মার্চ ২০২০) বিকেলে উপজেলার সরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার  আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রত্নপুরের ঐচারমাঠ গ্রামের রমণী কান্তর ছেলে প্রত্যয় বিশ্বাস (২৪) ও গৌরনদী কসবা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে অভি সরদার (২২) গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ অভি সরদারকে মৃত ঘোষণা করেন। আহত প্রত্যয়কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমাদের বাণী ডট কম/০৭ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।