কুষ্টিয়া-৪ সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আজ বিকেলে কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে মৃত আরবার ফাহাদের বাসায় যান এবং মুহুর্তের মধ্যে বাড়ির সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন। মৃত আরবার ফাহাদের ৮৭ বছরের বৃদ্ধ দাদা আবদুল গফুর বিশ্বাস সাবেক এমপি শহীদ গোলাম কিবরিয়ার নাতি সাংসদকে কাছে পেয়ে ক্রন্দনরত অবস্থায় বলেন, আমি তোমার দাদু গোলাম কিবরিয়ার সাথে রাজনীতি করেছি, সারাজীবন আওয়ামীলীগে ভোট দিয়েছি।
মাননীয় সাংসদ দেখা করেন মৃত আরবারের মায়ের সাথে,এক মায়ের সাথে এক সন্তানের সাক্ষাতে দুজনায় অশ্রুসিক্ত হয়ে পড়েন। আরবারের বাবা বরকতউল্লা সাংসদকে বুকে জড়িয়ে নিয়ে বলেন। তাদের বাড়ির পাশের রাস্তা পাকাকরণ এবং মৃত আরবারের নামে নামকরণ করার প্রস্তাব,মসজিদ উন্নয়নের যাবতীয় কাজ,এবং গোরস্তানে উন্নয়নের জন্য প্রস্তাব করার সাথে সাথে মাননীয় সাংসদ তাত্ক্ষণিকভাবে করার সিদ্ধান্ত নিয়ে সর্বচ্চোভাবে করা হবে বলে প্রতিশ্রুতি দেন, এবং পরিবারের খোজ খবর নেন এবং সকল-প্রকার দায়দায়িত্ব তিনি কাঁধে তুলে নেন।পরিবারের সকলে এমপি মহোদয়ের উপর বিশ্বাস স্হাপন করেন এবং অত্যান্ত খুশি হন।
অবশেষে মৃত আরবারের বাবা নিরাপত্তার বিষয়ে কথা বলে মাননীয় সাংসদ সর্বচ্চো নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। অবশেষে মৃত আরবারের করব জিয়ারত করে পরিবারের কাছ থেকে বিদায় নেন।
