অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নবী করিম (স). বলেছেন, ঘুষ খেওনা ও ঘুষ দিওনা। ঘুষ খেলে ও ঘুষ দিলে উভয়কেই জাহান্নামে যেতে হবে। আজ থেকে আপনারা কেউ ঘুষ খাবেন না। ঘুষি দিবেনও না।
তিনি আরও বলেন, আর (ঘুষ) কত খাবেন। সকাল বেলা পাউরুটিতো একপিছই খান। আগে টাকার অভাবে খেতে পারে নাই। এখন টাকা থাকলে রোগ-শোকের কারণে একপিছের বেশি খেতে পারেন না।
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসছে বাজেট উপলক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪০তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
