আবদুর রহমান, আলীকদম (বান্দরবান) সংবাদদাতা; জেলার আলীকদমে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল ।
গতকাল মঙ্গলবার (০৩ মার্চ ২০২০) সকাল ১০ টায় চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের হল রুমে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে উঠান বৈঠক করা হয়।
ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাসুম বেলাল শিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ফেদ্দৈাস রহমান।
উঠান বৈঠক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার অলিউর রহমান,১নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন মহিলা মেম্বার আয়েশা বেগম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার শহিদুল ইসলামসহ, সকল ইউনিয়ন মাঠকর্মী প্রমূখ।
সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে। সরকার কৃষকদের মাঝে কৃষি ঋণ সহ সার, বীজ, কৃটনাশক, কৃষি সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আরো বলেন, আমাদের দেশের কৃষকরা বিভিন্ন সবজি উৎপাদন করে স্থানীয় সবজির চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জায়গায় সবজি রপ্তানী করে টাকা উর্পাজন করছে।
একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে সবজি চাষ, গবাদি পশু পালন, ব্যবসা, কৃষি কাজের জন্য চৈক্ষ্যং ইউনিয়নের ক্ষুদ্র উদ্যোক্তা উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/পিপি
