রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম বলেছেন,আওয়ামীলীগের শাসনামলে কালুখালীর চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে চরাঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুত ব্যবস্থা, আইন শৃংখলা সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। অবহেলিত এলাকায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। হিরু মোল্যার ঘাটে ব্রীজ নির্মানের মধ্যদিয়ে এই উন্নয়নের ধারা আরো এগিয়ে নেওয়া হবে। শহর আর

চরাঞ্চলকে এক করা হবে।
তিনি গতকাল মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

ত্রি-বার্ষিকী সম্মেলনের সভাপতিত্ব করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন মন্ডল।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ,ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা ফজলু বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।