উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য কায়ুব শিকদার হত্যা মামলার প্রধান আসামী  একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান “কায়েস জামিনে মুক্তি পেয়েছে।

আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০)  নড়াইল ভার্চুয়াল আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদুল হাসন “কায়েস এর জামিন মন্ঞ্জুর করেন।

এর আগে  গত  বৃহস্পতিবার ৪ জুন ইউপি মেম্বার কায়ুম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান কায়েছ র‍্যাবের হাতে আটক হয়।

পারিবারিক সুত্রে জানা যায়,   কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক কায়ুম সিকদার হত্যায় নড়াগাতি থানায় ৪৫ জনের নামে মামলা দায়ের করে নিহত কাইয়ুম সিকদারের পুত্র।  এই মামলায় প্রধান আসামি করা হয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুল হাসান কয়েসকে।

হত্যা মামলায় এ পর্যন্ত সকল আসামি পালাতক রয়েছে।  এর মধ্যে প্রধান আসামি কায়েস পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে যশোহর এ অবস্থান করছিলো। তথ্য প্রযুক্তির ব্যবহার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‍্যাব -৬ তাকে গ্রেফতার করে।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।