ইসলামী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক রম্য বিতর্ক “আমার জেলায় আমার পেশায় আমিই সেরা” অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ‘আইইউডিএস'(ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি) কর্তৃক ক্রিকেট মাঠের পার্শ্ববর্তী পেয়ারাতলায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।’আইইউডিএস’ এর আহব্বায়ক শাহাদাত হোসেন নিশান এর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
বিতর্কে যার যার জেলাকে হাস্য -রসাত্বক রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বিতর্ক প্রতিযোগীরা। প্রশ্ন-তর্কে বিভিন্ন পেশার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চলকে শিক্ষার্থী-দর্শকদের মাঝে তুলে ধরেন।
এসময় অঞ্চলভেদে ৮ টি চরিত্র তুলে ধরা হয়। তার মধ্যে ঘুষখোর সরকারী কর্মকর্তা,আম ব্যবসায়ী,পেঁয়াজ ব্যবসায়ী,হাজির বিরিয়ানির দোকানী,ঘটক,লঞ্চের সুপারভাইজার, টিকটক সুন্দরী ও রাঁধুনি চরিত্রে প্রতিযোগীরা বিতর্ক করেন।
চরিত্রের ক্রমানুসারে অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন আজিজুল হক পিয়াস (নোয়াখালী),মাহদী হাসান(চাঁপাইনবাবগঞ্জ), রায়হান কবির (চট্টগ্রাম), জান্নাতুল ফেরদাউস নিলা (পুরান ঢাকা),সোহান সাদিক (বগুড়া) ,রাশেদ মুরাদ (বরিশাল), বিন্দু (কুষ্টিয়া) এবং সাজেদা আক্তার জলি(রংপুর)।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন আইইউডিএস এর আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন,আইইউডিএস এর সাবেক সভাপতি ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি’ বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউস রহমান সোহাগ। এছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আইইউডিএস এর সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা। আঞ্চলিক প্রতিযোগীতা শেষে সাড়ে পাঁচটায় প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে বিতর্ক প্রতিযোগীদের ফটোসেশনের মাধ্যমে রম্য বিতর্ক প্রতিযোগীতা পর্ব শেষ হয়।
