নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যে ইসি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে যুদ্ধাপরাধীর ছেলে ববি হাজ্জাজকে, সেই ইসি সকল নির্বাচনে কারচুপি করছে এবং করবে। আর তাই ইসির সিইসি ও সচিবের পদত্যাগ চাই। এই সিইসি আজিজের চেয়েও দুর্নীতিগ্রস্থ। আমি হলফ করে বলতে পারি- দুদক পদক্ষেপ নিলে ইসিতে কর্মরত পিয়ন থেকে শুরু করে সিইসি পর্যন্ত প্রায় সবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হবে। তাই অনতিবিলম্বে ইসিতে কর্মরতদের অতিত অর্থসম্পদের পরিমাণ ও বর্তমান অবস্থা জানার জন্য গোয়েন্দা তদারকি করতে হবে।

আজ ২৭ জানুয়ারী সোমবার রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘নির্বাচন না প্রতারণা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট-কবি চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার আলতাফ হোসেন রায়হান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এফআই কামাল, মাহমুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ফরহাদ শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।