নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  ঈদের আগেই বেতন পাবেন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। মে মাস থেকেই তাদের এমপিও কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ২ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১৩ মের মধ্যে শিক্ষকদের এমপিও আবেদন ইমআইএস সেলে পাঠাতে আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আর ইতোমধ্যে নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত ১ হাজার ৬৩৩টি স্কুল-কলেজের শিক্ষকদের আবেদন গ্রহণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদন পাঠানোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া ইএমআইএস সেলে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ও শিক্ষকদের এমপিও আবেদনের নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।