মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশীপাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে বিপুল (২৫) ও তার স্ত্রী পারুল (২২)। পারুল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।
- উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, সকালে চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে একই রশিতে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বিপুল ও পারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তাদের মৃত্যুর রহস্য জানা যাবে।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
