ডেস্ক রিপোর্ট, ঢাকা; বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন৷ তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে এনটিআরসিএর চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন অবসরে যান।
পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তবে তিনি যোগদান করেননি। ফলে এনটিআরসিএর গুরুত্বপূর্ণ নিয়মিত চেয়ারম্যান পদটি এতদিন খালি ছিলো।
আমাদের বাণী ডট কম/০৭ জুলাই ২০২০/পিপিএম

