নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ; কুমিল্লা বুড়িচংয়ে এনা পরিবহনের একটি বাসের চাপায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাবিলা বাংলা গার্ডেন রেস্তোরার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন আহাম্মেদ (২২) উপজেলার মোকাম ইউনিয়নের রূপদ্দি গ্রামের মৃত. রহমত আলীর ছেলে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী ছিলো।
