নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  এক হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ স্তরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে।

গতকাল  বুধবার (২৯ এপ্রিল ২০২০)  রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান সাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকায় নিম্ন মাধ্যমিকে ৪৩০, মাধ্যমিকের ৯৯১, স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি সহ মোট এক হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করার প্রস্তুতি প্রায় শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে এ তালিকা প্রকাশ করা হবে দুএকদিনেই। নির্বাচিত ৫৫৭টি মাদরাসার মধ্যে ৪৯৯টি মাদরাসা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ৫৮টি মাদরাসা তালিকা থেকে বাদ পড়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০০) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ  থেকে  তথ্য জানা গেছে।

জানা গেছে, এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৪৯৯ মাদরাসার মধ্যে ৩২৪টি দাখিল মাদরাসা, ১১৯ টি আলিম মাদরাসা, ৩৪টি আলিম মাদরাসা ও ২২টি কামিল মাদরাসা আছে।

আর তালিকা থেকে ৩৪ টি দাখিল মাদরাসা, ৯ টি আলিম মাদরাসা, ৮টি ফাযিল মাদরাসা এবং ৭টি কামিল মাদরাসা বাদ পড়ছে।

নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান ছিল।

প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছিল। তথ্য যাচাই বাছাই তালিকা থেকে থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। শিগগিরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হবে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকরা ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে শিক্ষ। এমপিওনীতিমালা ২০১৮ অনুযায়ী তারা বেতন-ভাতা পাবেন।

এমপিওভুক্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি প্রতিষ্ঠান মধ্যে মাদরাসা ছিল ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল৫২২টি। এর মধ্যে দাখিল মাদরাসা ছিল ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ছিল ১২৮টি, ফাযিল মাদরাসা ছিল ৪২টি ও কামিল মাদরাসা ছিল ২৯টি।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।