দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শিক্ষার্থীদের অহংকার পরিহার করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন।

দুদক চেয়ারম্যান বলেছেন, এ দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। দেশ এত উন্নত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। যদি মানুষকে নৈতিকতাবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘মেধাবী সন্তান সংবর্ধনা-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অহংকার পরিহার করে ভালো মানুষ হতে হবে। মূল্যবোধ, নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হতে হবে। এ দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। দেশ এত উন্নত হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। যদি মানুষকে নৈতিকতাবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না।

তিনি বলেন, জীবনের লক্ষ্য থাকতে হবে। আত্মতুষ্টি থাকলে হবে না, আমি কিছু করতে পারছি কী না, সেটা দেখতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরাও তাকিয়ে আছি। এদেশ গড়ার দায়িত্ব তোমাদেরই। এখন মেধাবী ও দক্ষ লোক পাওয়া কঠিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।