শরীয়তপুর সংবাদদদাতা; জেলার  গোসাইরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মোতাছিমা রহমান বর্ষা (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেন বলে জানা যায়।

  • আজ রবিবার (৩১ মে ২০২০) সারাদেশে একযোগে ২০২০ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রত্যশিত ফল না পাওয়ায় মোতাছিমা রহমান বর্ষা আত্মহত্যার পথ বেছে নিছে বলে ধারণা করা হচ্ছে।

মোতাছিমা রহমান বর্ষা গোসাইরহাট উপজেলার বটনা গ্রামের মতিউর রহমান সরকারের মেয়ে। সে সরকারি ঈদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাইন্স বিভাগের ছাত্রী ছিলেন।

  • এ সম্পর্কে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হুসাইন বলেন, মোতাছিমা রহমান বর্ষা এ বছর এসএসসি-২০২০ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সে আমার বিদ্যালয়ের সাইন্স বিভাগের খুব ভালো ছাত্রী ছিলেন। কিন্তু তার জিপিএ-৫ আসেনি, এ কারণে সে বাসায় আত্মহত্যা করেন এমনি খবর পাই।

পারিবারিক সূত্রে জানা যায়, সে তার পরীহ্মার ফলাফল বাড়ি থেকেই গ্রহণ করেন। তিনি আশাবাদী ছিলেন জিপিএ-৫ পাবেন। সেখানে সে দেখেন যে জিপিএ-৪.৫০ পেয়েছেন। তাতেই সে হয়তো এই বিষয়ে সইতে না পেরে নিজের থাকার পাকা ঘরে সিলিং ফ্যান এর সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।

  • এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোহেব আলী জানায়, আমি ঘটনা টা শুনেছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত না করে আর কিছু বলা যাচ্ছে না।

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।