শেখ সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট জেলা সংবাদদাতা;  জেলার কচুয়ায় বেপরোয়া গতির হেড লাইট নেভানো সাইনবোর্ড গামী মোটরসাইকেল চাপায় লিলি দেবনাথ (৬৫) নামে এক ‘গুরু মাতা’ নিহত হয়েছেন। তিনি বাধাল ইউপির বিলকুল গ্রামের নারায়ন দেবনাথের স্ত্রী।

গতকালরাতে বিলকুল গ্রামে নিজ বাড়ির সামনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মটর সাইকেলটি চাপা দেয় তাকে।

এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক মটর সাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

আজ বুধবার (১৩ মে) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। মটর সাইকেল চালক রহিমকে আসামি করে কচুয়া থানায় একটি মামলা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় হেডলাইট নেভানো দ্রুতগতির একটি মটর সাইকেলের চাপায় লিলি দেবনাথ নিহত হয়েছেন। বুধবার সকালে আমরা নিহত লিলি দেবনাথের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘাতক মটর সাইকেলটিকে জব্দ করেছি। মটরসাইকেল চালক রহিমকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী ডট/১৩  মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।