নিজস্ব সংবাদদাতা, ঢাকা; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষকের চাকরি নিয়মিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

১৫ শিক্ষকের চাকরি নিয়মিত করার প্রজ্ঞাপনটি ২০১৬ খ্রিষ্টাব্দের ১১ মে তারিখে জারি করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাস গত ৩ মার্চ তাতে স্বাক্ষর করেন।

শিক্ষা মন্ত্রণালয় সুত্রে গেছে, ২০১২ খ্রিষ্টাব্দের ৯ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ ও কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সরকারিকরণের প্রজ্ঞাপন জারির দিন থেকে শিক্ষকদের চাকরি নিয়মিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

১৫ শিক্ষকের চাকরি নিয়মিত করার শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনটি আমাদের বাণী ডট কম পাঠকদের জন্য তুলে ধরা হল;

আমাদের বাণী ডট কম/০৭ মার্চ ২০২০/ইপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।