পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাবা কামরুন নাহার শিউলি ।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেছেন, মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা আবার আমাদের মধ্যে সমাগত। আমি এই উপলক্ষে আমাদের নোয়াখালী- ৫ (কবিরহাট- কোম্পানিগঞ্জ ) আসনের সাংসদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ভাই ও নোয়াখালী সদর আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনদরদি একরামুল করিম চৌধুরি এমপির পক্ষ থেকে কবিরহাটবাসিকে জানাই ঈদ মোবারক।

কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি বলেন, মহান আল্লাহ্‌ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আলাহ্‌ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন। ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি।

আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদুল আজহার আগ মুহূর্তে পবিত্র আরবভূমিতে অনুষ্ঠিত হয়েছে হজ। বিশ্বের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সেখানে জমায়েত হয়েছেন। এই বৃহত্তম মুসলিম সমাবেশের মাধ্যমে ইসলামী উম্মার ঐক্য, সংহতি ও সহযোগীতা আরও বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি কবিরহাটবাসী-সহ দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

আমাদের বাণী/আ-আ-মা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।