ডেস্ক রিপোর্ট, ঢাকা;   করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম মারা গেছেন। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. নজরুল ইসলাম চমেকের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার তিনি চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

তিনি আরো বলেন, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং সোমবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাত দশটার দিকে তিনি মারা যান।

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক শামীম হাসান জানান, মঙ্গলবার সকালে চমেক হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে ডা. নজরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ দাফনের জন্য নোয়াখালীর চাটখিলে গ্রামে নেয়া হয়।

এর আগে চমেকের আরেক সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সামিরুল ইসলাম ২৬ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০৪ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী,  করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,২৩৪ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ১,৯১৮ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৪৪,০২০। আজ নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১২ টি।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি। শনাক্তের হার ২৪.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। সুস্থতার হার ৫৭.৩১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ছয়জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৫৪৯ জন ও নারী ৬৮৫ জন।

আমাদের বাণী ডট কম/০৪ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।