ডেস্ক রিপোর্ট, ঢাকা;  রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সিনিয়র কাউন্সিলর ছিলেন অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক।’

এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জন চিকিৎসক মারা গেছেন বলে জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবর্শেষ (২৮   জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৫  জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২৯৬০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৯  হাজার ১৮৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার জন।  গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭১৪টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯৬০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩ হাজার জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৬ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৩৫৮ জন এবং নারী ৬৪২ জন।’

আমাদের বাণী ডট কম/২৮ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।