নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আজ রবিবার (৩১ মে ২০২০) দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • এর আগে মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে গত শুক্রবার জানিয়েছিলেন টেলিভিশন চ্যানেলটির একজন বিশেষ প্রতিনিধি।

তিনি বলেন, ‘এর আগে এনটিভির দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান, দুজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট ১৫ জন আক্রান্ত হন।’

  • এর আগে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন করোনায় মারা যান। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩১ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ২২৯টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।’ গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।