নিজস্ব সংবাদদাতা, জামালপুর; জামালপুর জেলা  কারাগার থেকে মুক্তি পেল ১৪ বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা জেলখানা থেকে বের হয়ে হাসিমুখে বাড়ি ফিরছে পরিবার পরিজনের কাছে। করোনাভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দিদের চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেয়েছে তারা।

আজ শুক্রবার (০৮ মে ২০২০)  দুপুরে জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু অপরাধে দণ্ডিত ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়।

জেল সুপার মো. মকলেছুর জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারী কার্যাবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দির নামের তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। এর আগে গত ২ মে মুক্তি দেয়া হয় দুই বন্দিকে।

জামালপুর জেলা কারাগারে ৩৩১ জন বন্দি ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি রয়েছে ৪৮১ জন।

আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।