ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা; জেলার ফুলবাড়ীতে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের  নামকরণ করা হয়েছে দেশের প্রথম করোনা যোদ্ধা ডাঃ মঈনউদ্দিন।

গতকাল শনিবার  ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বিদ্যালয় ভবনের নামকরণের ফলক উন্মোচনসহ ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীক মিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত করোনা যোদ্ধা শহীদ ডা. মঈনউদ্দিন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানমঞ্জুরায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবুতাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী প্রমুখ।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।