ফরাজী মোঃ ইমরান, পটুয়াখালী জেলা সংবাদদাতা; পটুয়াখালীর কলাপাড়ায় কর্মহীন নরসুন্দর পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জি.এম. সরফরাজ।
আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০) দুপুরে তিনি কলাপাড়ার রজপাড়া এলাকায় পৌছে এসব পরিবারের সদস্যদের হাতে খাবার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ প্রমুখ।
করোনার বিস্তার রোধে দোকানপাট বন্ধ থাকায় কলাপাড়ার ১০ নরসুন্দর পরিবারকে চাল,ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাবারসামগ্রী প্রদান করা হয়।
আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি
