মোঃ জিয়াদুল হক, কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা; জেলার কাউখালী উপজেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে শিক্ষা উপকরণ ও ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ক্রয়া হয়েছে।

আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০) গরীব, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে মাস্ক, গ্লোব, হ্যান্ড সেনিটেশন ও শিক্ষা উপকরণ ২,শ পরিবারের মাঝে কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা শিক্ষার্থী কল্যান সমিতি ঢাকা সভাপতি মোঃ রাসেল আহাম্মেদ, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, কাউখালী উপজেলা শিক্ষার্থী কল্যান সমিতি ঢাকা সাধারণ সম্পাদক সুফিয়ান সাকিল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সজীব, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।