রাজবাড়ীর কালুখালী উপজেলার কাশিনাথপুরে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রয়াত কমরেড অসিত বরন দত্তের ৩৮ তম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।রবিবার  দিবসটি পালন উপলক্ষে উপজেলা ওয়ার্কাস পার্টি র‌্যালী ,শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করে।

সভার সভাপতিত্ব করেন অসিত বরন দত্তের বড় ভাই অবসবপ্রাপ্ত শিক্ষা অফিসার সত্যরঞ্জন দত্ত। সভায় উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম জোয়াদ্দার,সাধারন সম্পাদক শাহাদত হোসেন, জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক মাসুদ করিম,যুবমৈত্রির সভাপতি নিমাই চন্দ্র রাজবংশী, অসীম কুমার দত্ত,আ: ওহাব প্রমুখ।

রক্তাগণ বলেন, আজ থেকে ৩৮ বছর আগে কৃষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন প্রয়াত কমরেড অসিত বরন দত্ত। ৩৮ বছর পর হলেও বর্তমান সরকার কৃষকদের সেই অধিকার কিঞ্চিত পূরনের জন্য সরকারীভাবে ধান ক্রয় কর্মসূচি শুরু করেছে।

রক্তাগণ প্রয়াত কমরেড অসিত বরন দত্তের সমাধীস্থল সংরক্ষনের মাধ্যমে তার জীবন কর্মের প্রতি সম্মান জানানোর দাবী করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।