কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেছেন,কালুখালীর মানুষ ন্যায় ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধাশীল। তারা অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করে না।তাদের দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি ভালবাসা রয়েছে। এসব বিবেচনা করে তারা আমাকে ভোট দিবে।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবার মানুষ তার প্রতিবাদ জানাতে আমাকে ভোট দিবে। অনেক মামলা হামলা করে মানুষের এই গনজোয়ার রুখার চেষ্টা চলছে। কিন্তু জোয়ার দিন দিন বাড়ছেই।
তিনি গতকাল শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিকয়া বাজারে নির্বাচনী প্রচারাভিযান শেষে এক পথসভায় এসব কথা বলেন।
প্রচারাভিযানের আগে চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম সিদ্দিকী হক সাওরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে মানুষের কাছে মোটরসাইকেল প্রতিকে ভোট ও দোয়া চান। পরে তিনি লাড়িবাড়ী ও মৃগী এলাকায় গনসংযোগ ও পথসভা করেন।
