শুক্রবার রাজবাড়ীর কালুৃখালী উপজেলঅর মদাপুর বাজারে আলিউজ্জামান চৌধুরীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়্ । সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান।
সভায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের,কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব,মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার,গোলাম সরোয়ার ঠান্টু,মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,ডাঃ আমজাদ হোসেন,শেখ মোঃ রেজাউল করিম,মোস্তফা জামান জবেদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলিউজ্জামান চৌধুরী টিটো সৎ ও যোগ্য প্রার্থী। তাকে আনারস প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করুন। নৌকা নিয়ে যে প্রার্থী মাঠে নেমেছে তার কোন ভোট নেই। সে আওয়ামীলীগের সাথে বেঈমানী করেছে। তাকে বয়কট করুন।
নির্বাচনী পথসভার আগে আলিউজ্জামান চৌধুরী টিটো মদাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
