কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃহত্তর দাউদকান্দিস্থ (দাউদকান্দি, তিতাস, মেঘনা) শিক্ষার্থীদের সংগঠন  “দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের” নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গনিত নবম ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানাকে সভাপতি এবং অর্থনীতি নবম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম সরকারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয় ।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন: সহ-সভাপতি নাইম আহমেদ,মনিকা এবং সোলাইমান । যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল রাফি, ফারুক মিয়াজি এবং মতিউর রহমান। সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন,  ইয়াছিন এবং সাবিকুন্নাহার দোলা। ছাত্রি বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম , অর্থবিষয়ক সম্পাদক সজিব হোসেন ।
এর আগে গত ২৭শে এপ্রিল সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বৃহত্তর দাউদকান্দির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায়ের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণদের বিদায়ী সংবর্ধনা প্রদানের পাশাপাশি নতুন কমিটির হাতে দায়িত্ব স্থানান্তর করেন সংগঠনের পুরাতন কমিটির সভাপতি মাজহারুল ইসলাম হানিফ এবং সাধারণ সম্পাদক নওশাদ উল্লাহ মাহিন ।
উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।