কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ময়নামতি রেজিমেন্ট এর আয়োজনে সাত দিনব্যাপী ‘ব্যাটালিয়ান ক্যাম্প-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন। গতকাল (৮ সেপ্টেম্বার) হতে শুরু হওয়া এ ক্যাম্পিং আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

জানা যায় যে উক্ত ব্যাটেলিয়ন ক্যাম্পিংয়ে ময়নামতি রেজিমেন্টের ৯নং ব্যাটালিয়নের ১৮ টি প্রতিষ্ঠান ও ২২টি প্লাটুনের ১৩৬ পুরুষ ও ৬২ জন মহিলা ক্যাডেট অংশগ্রহণ করছে।

ক্যাম্পিং এ ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ, মুক্তিযুদ্ধ, নেতৃত্বের গুনাবলী, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন, মাদকের কুফল ও প্রতিকার এর পাশাপাশি উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল সালাহ্উদ্দিন আল মুরাদ জি, ক্যাম্প ও.আই.সি মেজর শিব্বির আহমেদ বিপু,বিএনসিসিও সেকেন্ড লে.ড.শামীমুল ইসলাম,ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট বাবুল হোসেন সহ অন্যান্য সামরিক প্রশিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।