গোলাম কিবরিয়া, কুবি সংবাদদাতা;  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)উদ্যোক্তা হাটের কমিটি গঠন করা হয়েছে। ১৬ই জুন মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তফাজ্জল হোসেন কে সভাপতি ও একই বিভাগের মোঃ সোলাইমান কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

উক্ত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছে মোঃ হাসান, মোঃমাসুদ হোসেন,হৃদয় ত্রিপুরা,মোঃ রুবেল,নুরুল ইসলাম,মামুন, সুহেল রানা,রনি ইসলাম,মাইন উদ্দিন এবং মোঃ এমরানের নাম।

উল্লেখ্য,উদ্যোক্তা হাট হচ্ছে এমন একটি ওপেন প্ল্যাটফর্ম, যেখান থেকে সকল উদ্যোক্তা যারা স্টার্টআপ ব্যবসায়ী বা যারা নতুন করে শুরু করবেন ভাবছেন তারা সকল ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন পরামর্শ নিতে পারবেন সহজেই।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।