কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সমাজসেবা কার্যালয় এর অধীনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাড়ে ১৭ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান এর সভাপতিত্বে ক্যান্সার, প্যারালাইসিস, স্ট্রোক, জন্মগত রোগী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উল্লেখিত অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক বিতরণ এর সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহি প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।