হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে র্দূবৃত্তরা। জমি জমা সংক্রন্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশের দাবী।
গতকাল বুধবার (০৬ মে ২০২০) রাত ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে কুমারখালী উপজেলার সদকী চরপাড়া গ্রামের মোহাম্মদ মন্ডলের পুত্র কৃষক হুমায়ুন আলী মন্ডল (৪৮) রাতে বাড়ি ফেরার সময় বাড়ির পেছনের মাঠে আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশি আনছার মেম্বারের অনুশারীরা তার পথ গতি রোধ করে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে সদকী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ দিন ধরে হুমায়ুন আলী মন্ডলের সাথে আনছার মেম্বারের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। একাধীক বার জমির বিষয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ , কুমারখালী থানা এবং কুমারখালী পৌর মেয়রের কার্যালয়ে শালীশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোন পক্ষই শালিশী বৌঠকের সিদ্ধান্ত মেনে নেয় নি। পরবর্তীতে কুষ্টিয়া-৪ আসনে সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ তাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার ২ মাস পর এই হত্যাকান্ডের ঘটনা ঘটল।
কুমারখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেই গ্রেপ্তার হয় নি।
আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ
