কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ কমরকান্দী এলাকা পদ্মা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১ টার দিকে  শিশুর লাশটি উদ্ধার হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শিলাইদহ ইউনিয়নের কমরকান্দী গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে থেকে আনুমানিক তিন বছরের একটি লাশ দেখতে পান স্থানীয়রা। লাশটি কেউ শনাক্ত করতে না পারলে পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।