কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে পাখি ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর এলাকার ফয়জুল খাঁ’র ছেলে ইনছান (৩০) ও রমজান (৩৫) (পিতা অজ্ঞাত)।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আজ শনিবার বিকেল ৩ টার দিকে শিপলু ফিলিং স্টেশন এলাকায় পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
এসময় চালক ও আরোহীকে গুরুতর আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৭ টার দিকে তাদের মৃত্যু হয়।
আমাদের বাণী ডট কম/১২ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
