কুমিল্লার কান্দিরপারে রূপায়নের নির্মাণাধীন ভবন ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ কুমিল্লা জেলা।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসদ  জেলা সংগঠক ফারজানা আক্তার কুমিল্লার কান্দিরপারে রূপায়নের নির্মাণাধীন ভবন ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ফারজানা আক্তার বলেন, নগর পরিকল্পনা ছাড়াই অসংখ্য ভবন নির্মাণ হচ্ছে এই শহরে৷ এক অপরিকল্পিত নগরায়ন আবার যারা এই ভবনগুলোতে কাজ করে তাদের নেই জীবনের কোন নিরাপত্তা। এই নির্মাণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এই বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। তাদের কোন নিয়োগ পত্র, পরিচয় পত্র কিছুই নেই। এমনকি এরা যে শ্রমিক সেই শ্রমিক হিসেবেও পায় না শ্রমের ন্যায্য মূল্য। আর তাদেরকে মানুষ হিসেবে অধিকার দেয়া তো দূরের কথা। এই অবস্থায় কোন দূর্ঘটনা ঘটলে তার দায় নিতে মালিক এবং ঠিকাদাররা অস্বীকার করতে পারে সহজেই।

গতকাল সন্ধ্যায় রূপায়নের নির্মাণাধীন ভবন ধ্বঃসের কারনে আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ খরচ মালিক পক্ষকে বহন করা এবং আহত ও নিহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি। এর সাথে যুক্ত পলাতক ঠিকাদারকে দ্রুত খুঁজে বের করে এবং রূপায়নকে উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বাসদ নেতা ফারজানা আক্তার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।