কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে এক কেজি গাজাসহ মোমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল হালিম, এএসআই আঃ হালিম, অাশরাফেরর নেতৃত্বে শহরতলীর আলফার মোড়ে মখরুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১কেজি গাজাসহ অাটক করতে সক্ষম হয়। আটককৃত মোমিন দৌলতপুর উপজেলার কল্যাণপুর স্কুলপাড়া এলাকার মৃতঃ ইছাহক প্রামানিকের ছেলে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
