হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলা শহরে চৌড়হাস ক্যানাল পাড়া এলাকা থেকে একজন পুরুষসহ জামায়াতের২৬ নারীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটকৃকতদের কাছ থেকে কিছু নগদ টাকা, মোবাইল, সিডি এবং বিভিন্ন ধরনের ধর্মীয় বই জব্দ করা হয়।

গতকাল বুধবার (০৪ মার্চ ২০২০)  বিকেল ৪টার দিকে ক্যানেলপাড়া এলাকার মাহাবুবুর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী। তারা নাশকতার পরিকল্পনা করছিলো বলে ধারণা পুলিশের।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের কিছু নারী কর্মী চৌড়হাস ক্যানাল পাড়া এলাকার মাহাবুবের বাড়িতে গোপনে বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির মালিক মাহাবুবুরসহ জামায়াতের ২৬ জন নারী কর্মীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের বাণী ডট কম/ ০৫ মার্চ ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।