কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম উপজেলার আটমাইল নওদা খাদিমপুর এলাকার রুকমান আলীর ছেলে।

আজ রবিবার (২৩ফেব্রুয়ারি ২০২০) সকালে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস জানান, সকালে তরিকুল একটি বেকারির কারখানা থেকে পাউরুটি-বিস্কুটের ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নিহত হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়রি ২০২০/নিঅ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।