হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে কুষ্টিয়া জিলা স্কুল জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে সরকারী বালিকা বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন শিক্ষার্থী। দুটি প্রতিষ্ঠানেই গতবার থেকে এবার জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, এবছর কুষ্টিয়া জিলা স্কুলের ৩৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। এ গ্রেড পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী, এ মাইনাস পেয়েছে ২১ জন, বি গ্রেড ০২ জন এবং সি ০১ জন। এই প্রতিষ্ঠান থেকে এবার ১২ জন শিক্ষার্থী অকৃতকার্য অর্থ্যাত এফ গ্রেড পেয়েছে।
এদিকে জিপিএ-৫ বৃদ্ধিতে মুঠোফোনে কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম সন্তোস প্রকাশ করেন। তিনি বলেন, এবছর এই প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী ১১৫০ মার্কস এর মধ্যে ১১০৮ মার্কস পেয়ে বোর্ডের মধ্যে কৃতিত্ব রেখেছে।
অন্যদিকে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বছর ৩৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। এ গ্রেড পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী, এ মাইনাস পেয়েছে ২৭ জন, বি গ্রেড ০৪ জন এবং সি ০১ জন। এই প্রতিষ্ঠান থেকে এবার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য অর্থ্যাত এফ গ্রেড পেয়েছে।
অপরদিকে কুষ্টিয়ার আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ৮ জন জিপিএ-৫ পেয়েছে, ১৫ জন এ গ্রেড এবং ১২জন এ মাইনাস পেয়েছে। দাখিল পরীক্ষায় উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের শুভচ্ছো ও অভনিন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল করিম।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/সিসিপি
